Jagannath University, Dhaka · Convocation, Office of the Registrar convocation@jnu.ac.bd FAQContact Us
Notice · 15 September 2026

Online registration for the 2nd Convocation 2027 is now open

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন-২০২৭ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে প্রেক্ষিতে ২য় সমাবর্তন-২০২৭ এ অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান)/বিবিএ/সমমান ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর/এমবিএ/সমমান এবং এমফিল, পিএইচডি ও প্রফেশনাল প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী/গবেষক অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীগণকে আগামী ১৫/১০/২০২৬ তারিখ, বৃহস্পতিবার, দুপুর ১২:০০ থেকে ২০/১১/২০২৬ তারিখ, শুক্রবার, রাত ১১:৫৯ টার মধ্যে http://convocation.jnu.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
All notices